ই-কমার্স প্রতিষ্ঠান উইকম ও থলে ডটকমের ৬ জন গ্রেফতার

১১ অক্টোবর, ২০২১ ১৪:০০  
কম দামে টিভি, ফ্রিজ, মোটরসাইকেল, ইলেক্ট্রিক ফ্যান বিক্রির বিজ্ঞাপন ফেসবুক ও অনলাইনের প্রচার করে বিক্রির পর তা গ্রাহককে বঝিয়ে না দেওয়ায় ই-কমার্স প্রতিষ্ঠান উইকম ডটকম ও থলে ডটকমের ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় কয়েকজন ভুক্তভোগীর আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলার পরিপ্রেক্ষিতে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক ইমাম হোসেন। সোমবার (১১ অক্টোবর) সকালে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ডিএমপির ক্যান্টনমেন্ট থানায় খায়রুল আলম মীর নামে এক ব্যক্তি থলে ডটকম ও উইকম ডটকমের বিরুদ্ধ মামলা করেছেন। ওই মামলায় প্রতিষ্ঠান দুটির শীর্ষ কর্মকর্তাদের ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।’ গ্রেফতার ব্যক্তিরা হলেন— প্রতিষ্ঠান দুটির হেড অব অপারেশনস নজরুল ইসলাম, হিসাব রক্ষক সোহেল হোসেন, ডিজিটাল কমিউনিকেশন অফিসার তারেক মাহমুদ অনিক, সেলস এক্সিকিউটিভ মুন্না পারভেজ ও সুপার ভাইজার মাসুম হাসান।